We will fetch book names as per the search key...
| Seller | Price | |
|---|---|---|
| StoryMirror Best price | ₹50 | |
| Amazon | Price not available | |
| Flipkart | Price not available |
About The Book
কৃষ্ণচূড়া বসন্তের প্রতীক , বসন্তকাল এলে কৃষ্ণচূড়ায় ঢেকে যায় চারিধার । প্রকৃতিকে প্রেমআবরণে অবগুণ্ঠিত করে নবরূপে উজ্জীবিত করে । কিন্তু সেই কৃষ্ণচূড়া যখন ঝড়ে যায় তখন ব্যাথিত হয় তরুরাজরা । সেই কষ্টটা কেউ দেখেনা !
কৃষ্ণচূড়া গাছ অতিযত্নে ফুলটাকে লালন করে, সে জানে না সেই ফুলটা দেবতার চরণে স্থান পাবে না পদতলে পিশে যাবে ,
তবুও সে ফুল ফোটায় । মানুষের জীবনে তেমনই প্রেম আসে উজানস্রোতে ভাসিয়ে নিয়ে যায় , আবার আছড়ে ফেলে দেয় বালুতটে । যেমন হঠাৎ কালবৈশাখী এসে ঝড়িয়ে দেয় সব কৃষ্ণচূড়া ! মানুষের জীবনে ব্যাথা নিত্যসঙ্গী , কিন্তু মাঝেমধ্যে আমাদের অন্তর এতটা ব্যাথাময় হয় যা আমাদের অহংসত্তাকে বহন করতে আপারক । জীবনের চাওয়া পাওয়া , আক্ষেপ ,
না ফুরানো দীর্ঘ রাত, অন্তহীন অপেক্ষা , না পাওয়ার বেদনা
ও কিছু ব্যাতিক্রমী কবিতা দিয়ে সাজানো আমার এই কাব্যগ্রন্থটি যা পাঠকের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করবে ।
About The Author
জন্ম – ২০০২ সালে হুগলী জেলায় ।
পিতা প্রদীপ গোস্বামী ছিলেন সরকারী উচ্চপ্রদস্থ কর্মচারী ও মাতা শ্রাবন্তী গোস্বামী গৃহবধূ ।
ছোট থেকেই পেয়েছেন কবিতার অনুষঙ্গ , প্রথমে হুগলী মহসিন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন তারপরে আইন নিয়ে পড়াশোনা ।
বর্তমানে জর্জ স্কুল অফ ল কলেজের ছাত্র ।
ইতিমধ্যেই বহু পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে , তার মধ্যে বাণিজ্যিক পত্রিকা গৃহশোভা , অপরাজিতা , বৈতালিক, ৯ নম্বর সাহিত্য পাড়া লেন ,শব্দসাঁকো , কলিকাতার চিত্র , অক্ষর সংলাপ এ নিয়মিত লিখেছেন।
বহু অনলাইন ম্যাগাজিনেও তার লেখা প্রকাশিত হয়েছে।
২০১৯ সালে Storymiror School Writing Competition এ দ্বিতীয় স্থান অর্জন করেন ও পান রুপোর পদক ও স্মারক। এ ছাড়াও লেখালিখির জন্য পেয়েছেন নানা সম্মান ও পুরস্কার ।